শিরোনামঃ
অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে

ছাদখোলা বাসে পদ্মাসেতু ভ্রমণের সুযোগ পেল পথশিশুরা

#
news image

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ছাদখোলা বাসে করে ৪০ জন পথশিশু মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বপ্নের পদ্মাসেতু ভ্রমণ করেন। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। মঙ্গলবার(১৮ অক্টোবর) সকালে মতিঝিলের বিআরটিসির বাস ডিপোতে প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার এ ভ্রমণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর নেতৃত্বে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিভাগে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।  উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ৪০জন শিশুকে নিয়ে সকাল ১০টায় মতিঝিলের বিআরটিসির বাস ডিপো থেকে ভ্রমণ কর্মসূচি শুরু হয়। পদ্মাসেতুর জাজিরা প্রান্ত হয়ে শিশুরা পরবর্তীতে জাতীয় সংসদ ভবন এলাকা পরিভ্রমণ করে। ভ্রমণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  10:31 PM