শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

সিআইডির ২ পুলিশ সুপারসহ ৩ পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

#
news image

তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এরমধ্যে সিআইডির দুই পুলিশ সুপার রয়েছেন। অবসরে পাঠানো তিন পুলিশ সুপার হলেন—সিআইডির মীর্জা আবদুল্লাহেল বাকী ও মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী এবং পুলিশ অধিদপ্তরের দেলোয়ার হোসেন মিঞা। মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব আখতার হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।এর আগে তথ্যসচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বাধ্যতামূলক অবসরের আদেশ পাওয়ার পরদিন সোমবার মকবুল হোসেন দাবি করেন, সরকারবিরোধীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২২,  11:47 PM