শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে: জিএম কাদের

#
news image

‘উন্নয়নের গণতন্ত্র’ নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম কাদের। তিনি বলেন, কেউ কেউ উন্নয়নের নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা জাপার চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন।জিএম কাদের বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

জাপা চেয়ারম্যান বলেন, গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সব অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সব অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  10:14 PM