শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত, ৮ জন আহত

#
news image

রাঙামাটির  সাজেকে সড়ক পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ও ৮ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুত্বর। বুধবার সকালের দিকে হাউজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম সাগর আহমেদ (৩২)। তার বাড়ি নারায়ণগঞ্জে। আহতরা হলেন- মনিয়ামুন ( ২৯), বর্না আক্তার (৩২), নুর নাহার( ২৫), লিটু (৩২), দিদার হোসেন (২৬)। তারা সবাই ঢাকার বাসিন্দা। 

জানা গেছে, সকালের দিকে সাজেক থেকে চান্দের গাড়িযোগে  ফিরছিলেন একদল পর্যটক। যানটি সাজেক-বাঘেইহাট সড়কের হাউজ পাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান এবং জিপটি উল্টে  খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও আট জন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন,পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে  দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করে।

সাজেক ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, সাজেক পাহাড় নামার সময় রুইলুই পাড়াস্থ হাউজ পাড়া স্থানে দুর্ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্য ৬ জনের অবস্থা গুরুতর। সাজেক থানার ওসি নূরুল হক সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনা কবলিত পর্যটকরা ঢাকার  বাসিন্দা বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  10:43 PM