শিরোনামঃ
বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম!

মিউজিক ভিডিওতে সাকিব আল হাসান

#
news image

ক্রিকেটের মাঠ পেরিয়ে নানান ক্ষেত্রে নিজেকে উপস্থাপন করছেন সাকিব আল হাসান। বিজ্ঞাপনচিত্রে বিভিন্ন চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছেন ভক্ত-দর্শককে। বিশ্বসেরা এই অলরাউন্ডার এবার কাজ করলেন মিউজিক ভিডিওতে। ‘বিজয়রথ’ নামের একটি গানের ভিডিওতে দেখা যাবে তাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিশেষ এই গান প্রযোজনা করেছে জি সিরিজ। এটি গেয়েছেন ‘মাইলস’ ব্যান্ডের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল ও ‘অ্যাভয়েড রাফা’ খ্যাত রায়েফ আল হাসান রাফা। সাকী আহমেদের কথায় গানের সুর বেঁধেছেন জুয়েল। ড্রামসে সাজু ও বেজ গিটারে পাভেল। চমকে ভরা এ গান-ভিডিও নির্মাণ করেছে ফ্লাইবট স্টুডিও।

বিশেষ গানচিত্রটি নিয়ে ইকবাল আসিফ জুয়েল বলেন, ‘আমরা প্রত্যেকেই বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। দেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করছি। সকল বাধা বেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে উঠেছে গানে।’ এই গায়ক-গিটারিস্ট আরও জানান, গানটি রক ঘরানার। এর সঙ্গে দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও এবং তাতে সাকিব আল হাসানের মতো তারকার অংশগ্রহণ ভিন্ন মাত্রা দিয়েছে। জি সিরিজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ অক্টোবর) তাদের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে। একইসঙ্গে এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে।

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  11:35 PM