শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

#
news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সুস্থ,সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। তিনি আজ নগরীর ভাষা শহীদ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন-এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগী হতে হবে। নিজেদের সচেতন করে গড়ে তুলতে বাল্য বিবাহ, যৌতুক, মাদক ও যৌন হয়রানীসহ সব ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে সোচ্চার হবার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন,সিটি মেয়র ইকরামুল হক টিটু,বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য,জেলা প্রশাসক এনামুল হক প্রমুখ বক্তৃতা করেন।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  11:13 PM