শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ১৯ নভেম্বর

#
news image

মালয়েশিয়ায় আগামী ১৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেয়ার পর নির্বাচনের এই তারিখ ঘোষিত হলো। এর আগে চলতি মাসের প্রথমদিকে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন।  দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন চেয়ারম্যান আবদুল গণি সাল্লেহ জানান, নির্বাচনের তারিখ ১৯ নভেম্বর। মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ৫ নভেম্বর। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। মাহাথির দুই দশকের বেশি সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আবার ২০১৮ সালে ৯২ বছর বয়সে দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারনে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২২,  12:57 AM