শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

মুক্তির আগেই ফাঁস হাউজ অব দ্য ড্রাগনের শেষ পর্ব

#
news image

এইচবিও চ্যানেলের জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনসের প্রিকুয়াল হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্ব মুক্তির দুদিন আগেই ফাঁস হয়ে গেছে। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে এইচবিও চ্যানেল কর্তৃপক্ষ। আগামীকাল (২৩ অক্টোবর) হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্ব সম্প্রচার হওয়ার কথা। তবে গতকালই (২১ অক্টোবর) তা একটি টরেন্ট সাইটে ফাঁস হয়ে যায়। এইচবিওর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের দশম পর্বটি বেআইনি টরেন্ট সাইটে আমরা দেখছি। সম্ভবত ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকায় এইচবিওর কোনো পরিবেশক এটা ফাঁস করেছে। পুরো বিষয়টি নজরের মধ্যে রাখা হয়েছে এবং ফাঁস হওয়া পর্বটি যত দ্রুত সম্ভব ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’ এই ধরনের বেআইনি কাজে হতাশা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এটা এই সিরিজের সৎ দর্শকদের জন্য বঞ্চনাকর। গেম অব থ্রোনস শেষ হওয়ার পর তিন বছর পর এ বছরের ২১ আগস্ট থেকে শুরু হয় হাউজ অব দ্য ড্রাগন। প্রতি রোববার একটি করে পর্ব প্রচারিত হয়ে আসছে।

প্রভাতী খবর ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  11:09 PM