শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ

#
news image

জেলায় আজ  সকালে  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৪০২ জন মুক্তিযোদ্ধার মধ্যে জীবিত ২১৫ জনকে ডিজিটাল স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। মৃত ১৮৭ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে দেয়া হয়েছে ডিজিটাল সার্টিফিকেট।  পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে  সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মরিয়াম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, সুন্দরবন সাব সেক্টরের ইয়ং অফিসার কামাল উদ্দিন আহমেদ এবং সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান দরানী। জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সম্মানিত করেছেন এবং তাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নিত করেছেন যা অতীতে কোন সরকার করেনি।

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  8:47 PM