শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিম্নচাপের প্রভাব: বাগেরহাট উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

#
news image

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে বাগেরহাট উপকূল জুড়ে গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে। রোববার (২৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়েছে। এটি এখন গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে রয়েছে। যার ফলে মোংলা সমুদ্রবন্দকে তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে মোংলা বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, কচুয়া, রামপালসহ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভাড়ি বৃষ্টির খবরও পাওয়া গেছে। এছাড়া মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা ফেরি ও খেয়াঘাটে পাড়াপাড়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, ‘বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আবহওয়া অধিদপ্তরের সিগনাল বৃদ্ধি ও পরিস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সকাল ৬টা পর্যন্ত বন্দরে ১৪টি বানিজ্যিক জাহাজ ছিল। সবগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শিহাব কবির বলেন, ‘২৪ ও ২৫ অক্টোবর সকাল থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বাড়ার আশঙ্কা রয়েছে।’

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  9:24 PM