শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

দেশের উন্নয়নে কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে

#
news image

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশের উন্নয়নে কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সকল আওয়ামী লীগ কর্মীকে জনগনের পাশে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ‘জাতির পিতা সারাজীবন সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। ত্যাগের মাধ্যমেই তিনি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে আওয়ামী লীগ কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।’ আজ পাবনার সাথিয়ার হাপানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ধোপাদহ ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু জীবনভর সংগঠনের জন্য কষ্ট করেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন কিন্তু জনগনকে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করতে ভুল করেননি। জাতির পিতা ধীরে ধীরে জনগণকে এক সূতোয় গেঁথেছেন। এরপর তিনি জনগনকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে- আর পাকিস্তানের সাথে থাকা যায় না। ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে জাতিকে চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে সাইদুজ্জামান বাবুলের সভাপতিত্বে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন বক্তব্য রাখেন। এছাড়া মাহবুবুল আলম বাচ্চু, মোঃ হাসান আলী খান, মো. রবিউল করিম হিরু, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, কার্তিক সাহা, এস এম আলমগীর হোসেনসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  10:44 PM