শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে পরীক্ষায় বাধা কাটলো

#
news image

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম স্থগিতাদেশ দেন। ফলে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য পরীক্ষা অনুষ্ঠানে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক। এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন করা হয়।

গত রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ওপর রুলসহ এক মাসের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক।

রুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরি প্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিপোর্ট বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশের পরে রাশেদুল হক জানান, গত ১০ মে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেন। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয়।

কিন্তু এই বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করা হয়নি। এতে করে অনেক চাকরি প্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। বঞ্চিত একজন চাকরি প্রত্যাশী বয়সের ছাড়া দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা), সহকারী পরিচালক (পরিসংখ্যান), অফিসার (পুরকৌশল), অফিসার (তড়িৎকৌশল), অফিসার (যন্ত্রকৌশল) এবং অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের বিভিন্ন তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিসমূহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১ সালের ১৯ আগস্ট জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করে পুনবিজ্ঞপ্তি জারি করে।

কিন্তু গত ১০ মে সহকারী পরিচালক (সাধারণ) পদে জারিকৃত বিজ্ঞপ্তিটি গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞাপ্তি অনুযায়ী পুনরায় প্রকাশ করা হয়নি। পরে মির্জা রকিবুল হাসান নামের চাকরি প্রত্যাশী বিষয়টি চ্যালেঞ্জ করে গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  8:43 PM