শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বরগুনার ভয়াবহ আগুনে পুড়েছে ২৬০ দোকান

#
news image

বরগুনা পৌরসভার সুপার মার্কেটে ভয়াবহ আগুনে ২৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মার্কেটের কাপড়ের ও জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে।
 ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মার্কেটের ২৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে। পৌর মার্কেটের ব্যবসায়ী আবদুস মান্নান বলেন, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আমার ইলেকট্রনিকের দোকানটি পুড়ে ছাই হয়েছে। 
পৌর মার্কেটের কাপড়ের বিক্রেতা সাইদী ও নাঈম বলেন, আমাদের দোকানে ১০ লাখ টাকার কাপড় ছিল। সব পুড়ে গেছে। মার্কেটের সভাপতি নাসির উদ্দিন বলেন, আগুনে তাদের মার্কেটের সম্পূর্ণটা পুড়ে গেছে। কেউ কিছুই বাঁচাতে পারেনি।
আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, খবর পেয়ে বরগুনার দুটি ইউনিট, বেতাগীর একটি, আমতলীর একটি ও পটুয়াখালীর মির্জাগঞ্জের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। 
তিনি আরও বলেন, আগুনের উৎস খুঁজে বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ২৬০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার নিরাপত্তা রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। 
আগুন নেভাতে গিয়ে স্বেচ্ছাসেবকসহ স্থানীয় কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা প্রতিনিধি, বরগুনা 

১৯ মে, ২০২২,  9:44 PM