শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

#
news image

'শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণিল আয়োজনে জেলায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সারাদেশের মতো সাতক্ষীরায়ও প্রথমবার সরকারিভাবে উদযাপন উপলক্ষে গ্রহণ করা হয় বিস্তারিত কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল সকালে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে শিক্ষক দিবস সফলভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। সরকারিভাবে এবারই প্রথম শিক্ষক দিবস উদযাপনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে সকাল ৯টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডসহ মিলিত হন সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক। সেখান থেকে ঢাক-ঢোল বাদ্য বাজনাসহ একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী।
বক্তব্য রাখেন- সদর উপজেলা পারিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, অধ্যক্ষ (অব.) প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২,  10:15 PM