শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

#
news image

আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এছাড়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগের মাদারীপুর জেলায় সর্বোচ্চ ৩১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়াও ঢাকায় ২৫৫, টাঙ্গাইলে ২৫১, ফরিদপুরে ২১৩, গোপালঞ্জে ১৮৮, নিকলিতে ১৪৭, ময়মনসিংহে ১৩১, নেত্রকোনায় ১১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

বুধবার দিনাজপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গোপালগঞ্জে সর্বনি¤œ ২২ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দ্রুত দূর্বল হয়ে স্থল নি¤œচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাক্ষণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি বর্তমানে নেত্রকোনা এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘন্টার মধ্যে এটি আরো উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।  সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১ মিনিটে।

প্রভাতী খবর ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  10:27 PM