শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

রাজনীতিতে নাম লেখালেন মাহি

#
news image

রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এ খবর জানিয়েছেন মাহি নিজেই। বুধবার (২৬ অক্টোবর) রাতে এই নায়িকা ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাড।

সেখানে একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যটিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।

সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহি। তার ভাষ্য ‘আলহামদুলিল্লাহ। ’

এদিকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদই নয়, স্বামী রকিব সরকারের পক্ষ থেকে বিশাল সারপ্রাইজও পেয়েছেন তিনি।  

জন্মদিনের প্রথম প্রহরে স্বামীর পক্ষ থেকে ছিল জমকালো বার্থডে পার্টি। এছাড়া বিশেষ উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য প্রিয়তমাকে উপহার দিয়েছেন তিনি। যা পেয়ে আপ্লুত নায়িকা।

১৯৯৩ সালের আজকের এই দিনে রাজশাহীতে জন্ম মাহিয়া মাহির। তার আসল নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপর তাকে একাধিক সফল সিনেমায় দেখা গেছে।

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  11:56 PM