শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বিয়ের পিঁড়িতে প্রীতম ও শেহতাজ

#
news image

মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমকে বিয়ে করছেন গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক প্রীতম হাসান। পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে। গত বৃহস্পতিবার ছিল তাদের গায়েহলুদ। শুক্রবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের আয়োজনে শ্রীমঙ্গলের পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল গত বৃহস্পতিবার সন্ধ্যায় শেহতাজের কয়েকটি ছবি পোস্ট করলে তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। শেহতাজের একটি ছবিতে মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। অপর একটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে। পরে খোঁজ নিয়ে জানা যায়, ছবিগুলো ছিল গায়েহলুদ অনুষ্ঠানের। নেটিজেনরা ধারণাই করতে পারেননি এই দুজন সত্যিকার অর্থেই বিয়ে করতে যাচ্ছেন। কিছুদিন আগেই দল মিলে নেপাল গিয়েছিলেন। সেখানেও শেহতাজ ও প্রীতম ছিলেন। ছিলেন জেফার ও সুনেরাহ। বন্ধু বলয়ের মধ্যে এ দুজনের প্রণয়ের সম্পর্ক বাইরের কেউ টের পাননি। শেহতাজ মূলত পরিচিত হয়ে উঠেছিলেন ধ্রুব গুহর শুধু তোমার জন্য গানের মাধ্যমে। এই গানে শেহতাজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা সিয়াম। গানটি এখন পর্যন্ত স্ট্রিম হয়েছে এক কোটি ২০ লাখ বার। স্বাভাবিকভাবে বলা যায়, শেহতাজের মুখকে কতটা পরিচিত করেছে এই গান। সাত বছর আগের মুক্তি পাওয়া গান এটি। তবে পাঁচ বছর আগে প্রীতমের গানের মডেল হতে গিয়ে জড়িয়ে পড়েন প্রণয়ে। এবার এই প্রণয় পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয়েও বেশ নাম করেছেন তিনি। গত বৃহস্পতিবার একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’। 

প্রভাতী খবর ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  10:07 PM