শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

মেহজাবীনের নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হোন

#
news image

মেক্সিকোর সাগরপারে দেখা মিলেছিল অভিনেত্রী তানজিন তিশাকে। তার লাস্যময়ী কিছু স্থিরচিত্র ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছুদিন আগে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান তিশা। তাই হুট করে মেক্সিকোর সাগরপারে দেখে অনেক প্রশ্নই তৈরি হয়েছিল।

তবে তিশার রহস্যের থলের বাতাস কিছুটা হালকা করে দিলেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কেননা একই সমুদ্রসৈকতে দেখা মিলল মেহজাবীনের। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে দুজন একত্রেই নিউ ইয়র্ক থেকে উড়াল দিয়ে সমুদ্রতীরবর্তী ক্যানকান শহরে পৌঁছেছেন।

বিষয়টি মেহজাবীন পরে জানালেন। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন মেহজাবীন। ছবিগুলো মেক্সিকোর সমুদ্রতীরবর্তী শহর ক্যানকানের সৈকত ও এর পাশে গ্র্যান্ড ওসিস কানকুন হোটেল ও রিসোর্ট থেকে তোলা।

এরপর সেখানকার ডলফিন পার্কে গেছেন অভিনেত্রী। বরাবর সাহসী মেহজাবীন এবার ডলফিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেন। ডলফিন মেহজাবীনের গাল ছুঁয়ে দিয়েছে। মেহজাবীনও ডলফিনকে আদর করে ঠোঁট ছুঁয়ে দেন। ক্যানকানের ডলফিন পার্কের বেশ কিছু চমৎকার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।  

ডলফিন পার্কে

মেহজাবীন ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বন্ধু ওউম-এর সঙ্গে পরিচিত হও। ’ এসব ছবি দেখে নেটিজেনদের চোখ জুড়িয়ে যাচ্ছে। অন্তত মন্তব্য বক্স দেখে তাই মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রে একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেহজাবীন ছাড়াও অংশ নিয়েছেন তানজিন তিশাসহ দেশের বেশ কয়েকজন তারকা। পরপর মেহজাবীন ও তানজিন তিশা মেক্সিকো থেকে ছবি শেয়ার করায় অনেকেই ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের কাজ শেষে তারা দুজন একসঙ্গেই অবকাশ যাপনে রয়েছেন।

প্রভাতী খবর ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  10:23 PM