শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

মাউন্ট এলিজাবেথ নেওয়া হচ্ছে সোহেল রানাকে

#
news image

জনপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানাকে চোখের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে। রোববার সোহেল রানাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে সোহেল রানার চোখের সার্জারি হয়। সেই সার্জারি করে তার চোখ ভালো হয়নি। 

তার ছেলে বলেন, ঢাকায় বাবার অস্ত্রোপচার হয়েছে, সেটা সাকসেসফুল ছিল না। বরং আরো জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। রোববার আমরা সেখানে যাচ্ছি। এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। বাবার সঙ্গে আমি এবং মা (জিনাত বেগম) যাব। সবার কাছে দোয়া চাই। এর আগেও তার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এবার চোখ নিয়ে পড়েছেন নতুন সমস্যায়।

প্রভাতী খবর ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  10:33 PM