শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এক শিফট হ‌চ্ছে সব প্রাথ‌মিক বিদ্যালয়

#
news image

জানুয়া‌রি থেকে ‌দে‌শের সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফ‌টে শিক্ষা কার্যক্রম চল‌বে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব মো. আ‌মিনুল ইসলাম খান। রোববার (৩০ অক্টোবর) স‌চিবাল‌য়ে মন্ত্রণালয়ে এক ব্রি‌ফিং‌য়ে এ তথ্য জানান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয় তাকে। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি এই ব্রিফিং করেন। 

সিনিয়র স‌চিব ব‌লেন, দে‌শের সব প্রাথ‌মিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার প‌রিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রে‌তে পারব।সারা দে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে ব‌লে জানান গণ‌শিক্ষা স‌চিব। তি‌নি ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বি‌বেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে। কিছু স্কুলে দুই শিফট চালু থাকায় এক শিফটের শিক্ষকদের মধ্যে ক্ষোভ চলে আসছিল। তারা এক শিফট চালুর দাবি জানিয়ে আসছিলেন।

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:08 PM