শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

রেসলিংয়ে যোগ দিলেন ‘রক’ কন্যা

#
news image

বাবা ছিলেন বিখ্যাত রেসলার। ‘দ্য রক’ নামেই বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি হলিউডে রাজত্ব করছেন। এবার বাবার পথেই পা বাড়ালেন কন্যা। পরিবারের ঐতিহ্য অনুসরণ করে রেসলিংয়ে যোগ দিলেন ডোয়াইন জনসনের কন্যা সিমোন জনসন। মঙ্গলবার রাতে ‘ডাব্লিউডাব্লিউই’তে আত্মপ্রকাশের মাধ্যমে রেসলিং দর্শকদের অবাক করে দিয়েছেন তিনি। জো গ্যাসির দল 'দ্য শিজম'-এর শেষ সদস্য হিসেবে ‘আভা রেইন’ নামে আত্মপ্রকাশ করেন সিমোন। সিমোনের আগে রিপ ফাউলার এবং জ্যাগার রিডসহ অন্য সদস্যরা গ্রুপের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন। দলের সদস্য হিসেবে পরিচিতি প্রকাশের পর সিমোন বলেছেন, ‘শিজম আমাকে যে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দিয়েছে, তা অতুলনীয়। এই পরিবারটি আমাকে সম্পূর্ণ করেছে। আমি এখন আভা রেইন। ’আভার আসল নাম সিমোন জনসন। তিনি দ্য রক এবং তাঁর প্রথম স্ত্রী ড্যানি গার্সিয়ার কন্যা। সিমোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেভিতে জন্মগ্রহণ করেছেন। বাবা ডোয়াইন জনসন, দাদা রকি জনসন এবং প্রপিতামহ পিটার মালভিয়ার পারিবারিক উত্তরাধিকারী হিসেবে এবার খেলার ইতিহাসে চতুর্থ প্রজন্মের কুস্তিগীর হিসেবে প্রবেশ করলেন সিমোন। এটি এক আশ্চর্যজেনক রেকর্ড! টুইটারে সিমোন তাঁর শিকড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, ‘৪ শিকড় ১ গাছ। ’ নিজের ‘ডাব্লিউডাব্লিউই’ টিভি আত্মপ্রকাশের আগে থেকেই অরল্যান্ডোর ‘ডাব্লিউডাব্লিউই’ পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন আভা, যেখানে জন সিনা এবং বেলা টুইনসের মতো পেশাদাররা প্রশিক্ষণ নিয়েছিলেন।

প্রভাতী খবর ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:49 PM