শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ছাড়পত্র পেতে ‘পদ্মা সেতু’ সিনেমার নাম বদল

#
news image

স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত বড়ুয়া মনোজিত ধীমনের ‘পদ্মা সেতু’ সিনেমাটি সেন্সরে জমা পড়েছিল জুলাই মাসের প্রথম সপ্তাহে। ২১ জুলাই ছবিটি বোর্ড সদস্যরা দেখেন। সেদিন তারা ছবিটির ছাড়পত্র দেননি। চলচ্চিত্রটির সেন্সর সনদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষের মতামত নেওয়ার পক্ষে মত দেন। পরিপ্রেক্ষিতে, ৭ আগস্ট কর্তৃপক্ষের মনোনীত প্রতিনিধিবৃন্দ চলচ্চিত্রটি দেখেন এবং তাদের মতামত প্রদান করেন। প্রতিনিধিবৃন্দের মতামত ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় উপস্থাপন করা হলে বোর্ড সভায় সদস্যগণ ওই মতামতের সাথে একমত পোষণ করেন। পাশাপাশি চলচ্চিত্রের নাম পরিবর্তনসহ কিছু কর্তন ও সংযোজন করার নির্দেশনা দেওয়া হয়। সেন্সর বোর্ডের এসব আপত্তির প্রেক্ষিতে আপিলে না গিয়ে কিছু দৃশ্যে কাটছাঁট করে এবার ‘পদ্মা পাড়ি’ নামে সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেওয়ার কথা জানালেন নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন। তিনি বলেন, ‘উপায় নেই। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত আমাকে মানতেই হবে। নইলে ছবিটি ছাড়পত্র পাবে না। আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকের জন্য। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হয়। দর্শককে ছবিটি দেখানোর জন্যই সব মেনে নিচ্ছি।’ এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া মাইশা ও সাঞ্জু জন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হিমেল রাজ, খুকু, রায়হান মুজিব, আনোয়ার সিরাজী, শান্তা পাল, শাহিন, সাইফুল প্রমুখ।

প্রভাতী খবর ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:51 PM