শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি বিএনপি: কাদের

#
news image

বিএনপি গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন নাকি (বিএনপি) আন্দোলন করবে। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে। সোমবার (৩১ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জাসদ প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত করে বিএনপিকে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা পরাজিত হতে পারি না।

তিনি বলেন, ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি বিএনপি। এখন ফখরুল সাহেব আন্দোলন করতে চান। এই আন্দোলনের নাটাই কোথায় আমরা জানি। ১০ ডিসেম্বর সরকার পতন করে ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন খোয়াবে পরিণত হবে, কর্পূরের মতো উবে যাবে। বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দেখার মতো একটা মিছিলও করতে পারেনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এতে আরও অংশ নেন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  12:59 AM