শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

হুমা কোরেশির প্রেমে ফাটল

#
news image

বলিউড অভিনেত্রী হুমা কোরেশি পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘ ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা। এ খবর অনেকেরই জানা। এবার জানা গেলো, সম্প্রতি এই সম্পর্কের ইতি টেনেছেন হুমা-মুদাসসার। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেন-‘হুমা-মুদাসসার সম্পর্কের ইতি টেনেছেন। তারা দুজনেই যথেষ্ট ম্যাচিউর। সুতরাং তারা এটা বুঝতে সক্ষম যে, জীবনে এমন ঘটনা ঘটে।’ প্রেমিক জুটির মাঝে মন-মালিন্য বা ঝগড়া-বিবাদ হয়ে থাকে, ধারণা করা হয়েছিল, হুমা-মুদাসসারেরও তেমনটাই ঘটেছে। কিন্তু তেমনটা নয় বলে দাবি সূত্রটির। তার ভাষায়-‘আগের সম্পর্কে ফিরে যাওয়ার সম্ভাবনা এ জুটির খুবই কম।’ তবে কী কারণে এ সম্পর্ক ভেঙে গেছে তা জানা যায়নি। সম্পর্ক ভেঙে গেলেও তারা বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখবেন। তারা একসঙ্গে সিনেমাও প্রযোজনা করবেন বলে জানিয়েছে সূত্রটি। হুমা কোরেশির পরবর্তী সিনেমা ‘ডাবল এক্সেল’। এর রচয়িতা মুদাসসার আজিজ। এ সিনেমার গানও লিখেছেন তিনি। এরইমধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন নির্মাতারা।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  10:09 PM