শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

চটেছেন আনুশকা

#
news image

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির হোটেল রুমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি দেখে খেপেছেন বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা। খেপেছেন স্বয়ং কোহলিও। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিরাটের স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা বলেন, ‘এভাবে কেউ কী করে কারো প্রাইভেট স্পেসের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারে? এটা অমানবিক!’ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট কোহলি। সেখানেই হোটেল রুমে বিরাটের অনুপস্থিতিতে প্রবেশ করে কেউ একটি ভিডিও শুট করেছেন। ভিডিওতে বিরাটের রুমের দৃশ্য দেখানো হয়েছে। বিরাটের জিনিসপত্র, এমনকি বাথরুম পর্যন্ত তুলে ধরা হয়েছে ভিডিওটিতে।  এভাবে ব্যক্তিগত ছবি ইন্টারনেটে তুলে ধরার বিরুদ্ধেই সরব হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। আনুশকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওর কিছু অংশ শেয়ার করে লিখেছেন, ‘ব্যক্তিগত পরিসরের ভিডিও তুলে ধরার অভিজ্ঞতার মুখে আগেও পড়েছি, যেখানে ফ্যানরা কোনো সহানুভূতি বা করুণা দেখায়নি। কিন্তু এটা সেই অভিজ্ঞতার থেকেও খারাপ। খুবই অসভ্যতা ও অমানবিক এবং যে এই ভিডিও দেখবে সে এটাই বলবে যে তারকাদের ক্ষেত্রে এ রকম হবেই। তাদের জানা উচিত যে তারাও এই সমস্যার অংশ আর এটা তাদেরও বেডরুম হতে পারে। তাহলে এর শেষ কোথায়?’ কোনো এক পাপারাৎসির তোলা ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর অনেকেই বিরাট ও আনুশকার পাশে দাঁড়িয়েছেন। কমেন্ট বক্সে অনেকেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন।  এক নেটিজেন লিখেছেন, ‘এটা খুবই নিম্ন রুচির পরিচয়। ’ অনেকেই হোটেলের বিরুদ্ধে মামলার কথা লিখেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ম্যানেজারের চাকরি গেল, এটা খুবই জঘন্য। ’ অন্য এক ব্যক্তি লিখেছেন, ‘এভাবে কারো ব্যক্তিগত জায়গায় অনধিকার প্রবেশ মেনে নেওয়া যায় না। সে কোনো তারকা হোক কিংবা কোনো সাধারণ মানুষ। ’ভিডিওটি শেয়ার করে নিজের ক্ষোভ জানিয়েছেন বিরাটও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি বুঝি যে, ফ্যানরা তাদের প্রিয় তারকাদের দেখলে উচ্ছ্বসিত হয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকে। এ বিষয়টি নিয়ে আমি সব সময় প্রশংসা করেছি। কিন্তু এই ভিডিও সাংঘাতিক। আমার প্রাইভেসি নিয়ে আমি ভীত। যদি আমি নিজের হোটেল রুমেই কোনো ব্যক্তিগত নিরাপত্তা না পাই, তাহলে সেটা আমি কোথায় প্রত্যাশা করতে পারি? এ রকম পাগলামি আর ব্যক্তিগত পরিসর ভেঙে দেওয়া আমার কাছে সঠিক মনে হচ্ছে না। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করতে শিখুন। তাদের বিনোদনের পণ্য ভাববেন না। ’এর আগেও মেয়ে ভামিকার ছবি ভাইরাল হওয়ার সময় প্রাইভেসি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আনুশকা ও বিরাট। বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন ক্যামেরার পেছনে রাখতেই ভালোবাসেন এই তারকা দম্পতি।

প্রভাতী খবর ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  10:10 PM