শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

যত দোষ সরকারের তিন নন্দঘোষেরঃ রুমিন

#
news image

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দায় এড়াতে দেশের চলমান পরিস্থিতিতে সমস্ত দোষ সরকার ‘তিন নন্দঘোষের’ ওপর চাপিয়ে দিচ্ছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সরকারের তিন নন্দঘোষ হচ্ছে এক, করোনা,, দুই, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আরেকটি হচ্ছে বিশ্বমন্দা। যাই ঘটুক না কেন, যে অবস্থা হোক সরকার সমস্ত দোষ চাপাচ্ছে এই তিনটি নন্দঘোষের উপর। আমাদের খতিয়ে দেখা দরকার এই তিনটি নন্দঘোষের দোষ কতটুকু।

তিনি বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের প্রভাব সারাবিশ্বের ওপর পড়েছে। এতে যদি চরম অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়। তাহলে সরকারের হিসাবে আমাদের চাইতে কম মাথাপিছু আয়ের দেশ ভারত, নেপাল ও আফ্রিকার অনেক গরিব দেশকে বিবিসি কেন শ্রীলঙ্কা হবার তালিকায় রাখেনি। গত একযুগের লুটপাটের কারনে এই অবস্থা।

দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করবো না প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরীর এমন বক্তব্য দেওয়ায় তাকে ধন্যবাদ জানান রুমিন ফারহানা। বলেন, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি যে কী অবস্থায় আছে, সেটা তার (তৌফিক-ই এলাহি) চেয়ে আর কে ভালো জানে। পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে, অক্টোবরের এই শীত শীত সময়ে শুক্রবারের মতো ছুটির দিনেও দুই থেকে তিনবার লোডশেডিং হচ্ছে ঢাকায়।

আগামী বছর বিশ্বে দুর্ভিক্ষ হবে এমন আশঙ্কা করে প্রতি ইঞ্চি জমিতে চাষ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুরোধ করেছেন তার সমালোচনা করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বারংবার মানুষকে দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করছেন, তখন আমাদের বুঝতে হবে পরিস্থিতি আসলেই খারাপ।

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২২,  1:37 AM

news image
ফাইল ফটো