শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুত আছে দুর্ভিক্ষ হবে না: খাদ্যমন্ত্রী

#
news image

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে খাদ্যাভাবে কোন মানুষের মৃত্যু হয়নি। পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে; দেশে দুর্ভিক্ষ হবে না। তিনি আজ নওগাঁ জেলার নিয়ামতপুর  উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এদেশের মানুষ শুধু বঞ্চনা পেয়েছে। শেখ মুজিবুর রহমান বঞ্চিত এ জাতিকে স্বাধীনতা দিয়েছেন। ধ্বংস প্রায় দেশকে তিনি প্নূর্গঠন করার কাজ শুরু করেছিলেন। তখনই তাকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র। সেই ঘাতকদের সাথে বিএনপির সখ্যতা। বঙ্গবন্ধুর ঘাতকদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন।

সম্মেলন উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম। এতে প্রধান বক্তা ছিলেন নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন।

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  9:00 PM