শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

‘পরী’ ফিল্মে পূজা চেরীর নো মেকআপ লুক

#
news image

ওয়েব ফিল্ম ‘পরী’তে কাজ করছেন পূজা চেরী। এই সিনেমায় নো মেকআপ লুকে দেখা যাবে তাকে। পুরো সিনেমায় শুধু আইটেম সংয়েই তাকে মেকআপ নিতে দেখা যাবে। গত শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ায় জামগড়া ফ্যান্টাসি কিংডমের আমন্ত্রণে ঘুরতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান পূজা। পূজা চেরী বলেন, ‘পরী’ নিয়ে যদি কিছু বলি, এটা ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে অসংখ্য ভালো কাজ থাকে। সেগুলোর মধ্যে আবার অনেক ভালো কাজ থাকে। আমি বলব আমার লাইফে ‘পরী’ অনেক ভালো একটা কাজ। পুরো সিনেমাতে আমি কোনো মেকআপ নিইনি। সিনের মধ্যে আমি দুইটা জায়গায় মেকআপ নিয়েছি, যেইটা আইটেম সং ছিল। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। আমি বলব, ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ‘পরী’। পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হৃদিতা’ সম্পর্কে তিনি বলেন, ‘হৃদিতা’ নিয়ে অনেকে পজিটিভ ছিল, অনেকে নেগেটিভ ছিল। সব মিলিয়ে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। ‘হৃদিতা’র ব্যাবসায়িক সফলতা নিয়ে কথা বলতে চাননি তিনি। গত সেপ্টেম্বরেই শুটের কাজ শেষ হয়েছে ‘পরী’র। ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান। এই ওয়েব ফিল্মে পূজার বিপরীতে দেখা যাবে জোভান আহমেদকে।

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  11:02 PM