শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মশা কেন আপনাকেই বেশি ‘ভালোবাসে’?

#
news image

দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সংবাদপত্র বলছে— দেশের প্রায় ৫০ জেলায় পাওয়া গেছে ডেঙ্গু আক্রান্ত রোগী। সুতরাং সতর্ক হতেই হবে। কিন্তু আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন মশাদের ‘ভালোবাসা’ আপনার প্রতিই যেন একটু বেশি। অর্থাৎ আশপাশে মানুষ থাকলেও মশা আপনার প্রতিই বেশি আকৃষ্ট হয়! বলাবাহুল্য এই ভালোবাসা আপনার জন্য দুর্ভাগ্যই বটে! কারণ এ ভালোবাসা যে কোনো সময় আপনার জন্য বিপদের কারণ হতে পারে। কিন্তু অন্যদের তুলনায় মশা আপনাকেই কেন বেশি কামড়ায়? 

এ নিয়ে গবেষণা কম হয়নি। গবেষণা বলছে—যাদের বেশি ঘাম হয়, মশা তাদের বেশি ভালোবাসে অর্থাৎ কামড়ায়। ঘামের সঙ্গে বেরোনো ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়ার গন্ধ মশাদের আকর্ষণ করে। ফলে ঘামের গন্ধে মশা ছুটে আসে। মশা গর্ভবতী নারীদের টার্গেটে পরিণত বেশি হন। এর কারণও শরীর থেকে বের হওয়া গন্ধ। গর্ভবতী নারীদেহ থেকে নির্গত ইস্ট্রোজেন হরমোনের গন্ধে মশা আকৃষ্ট হয়। যাদের শরীর থেকে বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়, তাদেরও মশা বেশি কামড়ায়। মশার মস্তিষ্কে সিপিএ নামের এক প্রকার কোষ থাকে। এই কোষ কার্বন ডাই-অক্সাইড চিনতে পারে। গবেষণাটি ‘ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। 

কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষকেও মশা বেশি কামড়ায়। যেমন ‘ও’ গ্রুপের রক্ত। আবার কয়েকটি গবেষণা বলছে, পোশাকের রঙ দেখেও মশা আকৃষ্ট হতে পারে। যেমন গাঢ় কোনো রঙ। যারা কালো কাপড়ে ওয়্যারড্রোব ভরে ফেলেছেন তাদের জন্য দুঃসংবাদ। কারণ মশা এই রঙের প্রতি বেশি আকর্ষিত হয়। ইউনিটি পয়েন্ট হেলথের ব্লগ লিভওয়েলে এক সাক্ষাৎকারে ডা. নিকোল এল বাউম্যান ব্ল্যাকমোর বলেন, ‘কালো, গাঢ় নীল বা লাল পোশাক পরলে আপনি মসকুইটো ম্যাগনেটে পরিণত হবেন। 

যারা অন্যদের তুলনায় বেশি গরম অনুভব করেন তাদের কাছেও মশা বেশি আসে। নিয়মিত ব্যায়াম করার কারণে শরীর গরম থাকলেও মশা আকর্ষিত হয়। ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসিনের এন্টোমোলজির অধ্যাপক সুসান পাসকিউইটজ বলেন, শরীরের উচ্চ তাপমাত্রা ও ল্যাকটিক অ্যাসিডের মতো ত্বকের কিছু কেমিক্যাল মশার পছন্দ। এ ছাড়াও যারা বিয়ার জাতীয় অ্যালকোহল পান করেন তাদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  11:36 PM