শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

‘টঙ্গী থেকে মাত্র ৫ মিনিটে আজমপুর’

#
news image

বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভারের ঢাকামুখী দু’টি লেন খুলে দেয়ায় গাজীপুরের টঙ্গী থেকে উত্তরার আজমপুর যেতে সময় লাগছে মাত্র ৫ মিনিট। এতে খুশি চালক ও যাত্রীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকালে যান চলাচলের জন্য হাউস বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস ফ্লাইওভার অংশের ২ দশমিক ২ কিলোমিটার খুলে দেন। 

ক'দিন আগেও এই সড়কের যানজট অতিক্রম করতে দীর্ঘ সময় অতিবাহিত করতে হতো যাত্রী ও পরিবহন চালকদের। ফ্লাইওভারের ঢাকামুখী দু’টি লেন খুলে দেয়ায়  ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এই রুটে যাতায়েতকারী যাত্রীরা জানান, টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা যেতে টঙ্গী বাজার, ব্রিজ, আবদুল্লাহপুরে যানজট ছিল নিত্যাদিনের সঙ্গী। ফ্লাইওভার খুলে দেয়ায় মাত্র ৫ মিনিটে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন থেকে উত্তরার আজমপুর যাওয়া যাচ্ছে। যদি ফ্লাইওভারটি পুরোপুরি খুলে দেয়া হয় এবং বিআরটি প্রকল্পের কাজ শেষ হয় তাহলে ভোগান্তি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। 

বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয় ২০১২ সালে। সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটি কর্তৃপক্ষ জানান- ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। 

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  12:16 AM