শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ওয়েব সিরিজে ব্যস্ত নিশো

#
news image

চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে আসছেন তিনি। বিভিন্ন নাটকে ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন শীর্ষ অভিনেতার কাতারে। সর্বশেষ ‘পুনর্জন্ম ৩’ নাটকেও তিনি দুর্দান্ত অভিনয়শৈলী দেখিয়েছেন। তবে অবাক করার বিষয় হলো নাটকে তুমুল জনপ্রিয়তা থাকলেও এখন নাটক একদম কমিয়ে দিয়েছেন তিনি। হাতেগোনা কয়েকজন পরিচালকের বাইরে আর কাজ করছেন না তিনি। গতানুগতিক গল্প ও চরিত্রের কারণেই মূলত নাটক কম করার সিদ্ধান্ত নিয়েছেন নিশো। তার বদলে ব্যস্ত হচ্ছেন তিনি ওয়েবে। এরইমধ্যে ওয়েবে ‘কাইজার’, ‘রেডরাম’, ‘সিন্ডিকেট’ শীর্ষক কনটেন্টে কাজ করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন নিশো। এসব কনটেন্টে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরার সুযোগও পেয়েছেন। আর তাইতো এখন থেকে ওয়েবেই নিজেকে নিয়মিত করছেন। আফরান নিশোর হাতে রয়েছে এখন বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজের প্রস্তাব। সেগুলোতেই মনোযোগ দিচ্ছেন তিনি। জানা গেছে, এরইমধ্যে ওয়েব কনটেন্টের কাজও করছেন এ তারকা। সামনে আরও নানা ধরনের চরিত্রে এসব কনটেন্টে পাওয়া যাবে তাকে। নিশো জানান, ওয়েব কনটেন্টের কাজ ছাড়াও নিজের মনের মতো হলে সিনেমাতেও কাজ করবেন নিশো।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  12:50 AM