শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

সেনা প্রত্যাহার না করলে রাশিয়ার সঙ্গে আলোচনা নয়

#
news image

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সেনা প্রত্যাহার না করলে তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না কিয়েভ। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। চলতি সপ্তাহে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রধান মিত্র ও সমর্থনকারী মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সংকেত দিতে বলেছিল যে তারা রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত।

সোমবার ইতালির দৈনিক লা রিপাবলিকা জানিয়েছে, খারসন অঞ্চল ইউক্রেন পুনরুদ্ধার করার পরে রাশিয়ার সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে ন্যাটো মিত্ররা।  ইউক্রেন যাতে রাশিয়ার সঙ্গে আলোচনার সময় শক্তিশালী একটি অবস্থান ধরে রাখে পারে সেজন্য এখন তারা আলোচনার কথা ভাবছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডালিয়াক রেডিও সোবোদাকে বলেছেন, রাশিয়ার সেনারা ২০১৪ সালে দখল করা অঞ্চলসহ ইউক্রেনের সব অঞ্চল ছেড়ে যখন চলে যাবে তখন কিয়েভ আলোচনার টেবিলে ফিরবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমমর্যাদা সম্পন্ন মনে করে এবং সেখানে কোনো জবরদস্তি নেই। ইউক্রেন জিতছে.,তাই এখন আলোচনার টেবিলে বসা হবে ‘নির্বুদ্ধিতা।’

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:56 PM