শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

হৃদয়ে দেশপ্রেম না থাকা পুলিশ সদস্যদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

#
news image

পুলিশে কর্মরত সদস্যদের মধ্যে যাদের হৃদয়ে দেশপ্রেম নেই, যারা কাজে অনীহা প্রকাশ করছেন মূলত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ পর্যন্ত পুলিশ বাহিনীর তিন পুলিশ সুপার (এসপি) ও দুই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকায় আরও কতজন পুলিশ সদস্য রয়েছেন- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স।  দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য তারা কাজ করেন। এই ফোর্সের মধ্যে থেকে যারা দেশের কথা চিন্তা করে না, কিংবা তারা নিজেদের দায়িত্ব অনুযায়ী কাজ করছেন না, এই সমস্ত অফিসার যাদের চাকরির বয়স ২৫ বছর পার হয়ে গেছে, তাদেরকেই মূলত চিহ্নিত করা হচ্ছে। এই প্রক্রিয়া চলমান জানিয়ে মন্ত্রী বলেন, নিয়মিতভাবেই বাহিনীতে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

উল্লেখ্য, সম্প্রতি তিন পুলিশ সুপার (এসপি) ও দুই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।  ট্যুরিস্ট পু্লিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলমকে গত ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর আগে, গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদরদফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া এবং মো. শহিদুল্লাহ চৌধুরী।  

অনলাইন ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  12:09 AM