শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

সালমানের সঙ্গে এক ছবিতে ভাগ্যশ্রী-ভূমিকা

#
news image

বলিউড ভাইজান সালমান খানের ক্যারিয়ারে অন্যতম দুটি সফল ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (১৯৮৯) ও ‘তেরে নাম’ (২০০৩)। প্রথমটিতে তার সঙ্গে দেখা গেছে ভাগ্যশ্রীকে, দ্বিতীয়টিতে অভিনয় করেন ভূমিকা চাওলা। দুটি ছবিই বক্স অফিসে অসামান্য সাফল্য পেয়েছিলো। এখনও বলিউডের আইকনিক রোম্যান্টিক ছবিগুলোর তালিকায় এই দুটির নাম উল্লেখ করা হয়। চমকপ্রদ ব্যাপার হলো, পুরনো সেই দুজন নায়িকাকে আবারও সালমান খানের সঙ্গে একই ছবিতে দেখা যাবে। সাল্লুর নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এ অভিনয় করবেন ভূমিকা ও ভাগ্যশ্রী। ইন্ডিয়া টুডের কাছে এমনটাই জানিয়েছে ছবির সংশ্লিষ্ট একটি সূত্র।  ওই সূত্রের মতে, ছবিটিতে ভাগ্যশ্রী ও ভূমিকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। যদিও এখনও বিষয়টি নিয়ে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। এর ফলে সালমানের অন্যতম তারকাবহুল সিনেমা হতে যাচ্ছে ‘কিসি কা ভাই, কিসি কি জান’। এতে সালমানের মূল নায়িকার ভূমিকায় থাকছেন পূজা হেগড়ে। এছাড়াও আছেন দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ, টিভি তারকা শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, কোরিওগ্রাফার-অভিনেতা রাঘব জুয়ালসহ অনেকেই। আলোচিত ছবিটি পরিচালনা করছেন ফরহাদ সামজি। এতে সালমানকে লম্বা চুলে স্টাইলিশ লুকে দেখা যাবে। এর আগে ‘বীর’ সিনেমায় তিনি বড় চুলে অভিনয় করেছিলেন। আগামী বছরের রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাবে ছবিটি। এদিকে সালমানের হাতে আরও একটি সিনেমা রয়েছে। সেটি হলো তার সফল ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবি। যেখানে তার সঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ। এটি মুক্তি পাবে আগামী বছরের দিওয়ালিতে। ছবিটিতে অতিথি চরিত্রে চমক হিসেবে হাজির হবেন শাহরুখ খান। 

প্রভাতী খবর ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  12:30 AM