শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

কলকাতায় নুসরাত ফারিয়ার 'বিবাহ অভিযান ২' শুরু

#
news image

দুই বাংলায় সমানতালে কাজ করছেন নুসরাত ফারিয়া। গত শনিবার থেকে কলকাতায় বিবাহ অভিযান-২ দৃশ্যধারণে অংশ নিয়েছেন এই তারকা অভিনেত্রী। শুটিং শুরু হওয়ার পর ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে সিনেমায় চরিত্রগুলোর লুক। সেখানে পাওয়া গেছে নুসরাত ফারিয়াকেও। তেমন পরিবর্তন আসেনি তাঁর লুকে। প্রথম কিস্তির মতো এ পর্বেও আধুনিক ও স্বাধীনচেতা নারীর মতোই দেখা যেতে পারে তাঁকে। ফারিয়া বলেন, ''বেশ বিরতির পর 'বিবাহ অভিযান ২' সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। বেশ ভালোভাবেই এর কাজ এগিয়ে চলছে। আশা করছি, 'বিবাহ অভিযান' সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সাড়া ফেলবে। শিগগিরই শুটিং শেষ করে দেশে ফিরব।'' ফারিয়া ছাড়াও সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করছেন রুদ্রনীল, অনির্বাণ, অঙ্কুশ, সোহিনী, প্রিয়াঙ্কা এবং একটি বিশেষ চরিত্রে সৌরভ। বিবাহ অভিযান-এর চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল। এবারও তিনিই লিখেছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া বিবাহ অভিযান পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত। এবার পরিচালনায় সৌমিক হালদার। এদিকে দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার 'মুজিব:একটি জাতির রূপকার', 'পাতালঘর'সহ একাধিক সিনেমা। 

প্রভাতী খবর ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  12:35 AM