শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

মেহজাবিন কি সত্যিই বিয়ে করেছেন?

#
news image

২০১৮ সাল থেকেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন কম হয়নি। গুঞ্জন কি তবে এবার সত্যি হলো? অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে এই অভিনেত্রীর ‘প্রেমের কথা’। এরইমধ্যে তারা নাকি বিয়েও করেছেন! তবে বিষয়টি নিয়ে তাদের দুজনের কেউই এখনো মুখ খোলেননি। ২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ এরপর থেকেই তাদের অনেক ছবিই নানা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তবে এবারে বেশ কিছু সূত্র বলছে, প্রেম পরিণয়ে রূপ দিয়েছেন এ জুটি। সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশার সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব দুজন হাত ধরে হাঁটছেন। এদিকে কেউ কেউ বলছেন, দুই বছর হলো মেহজাবিন-আদনান আল রাজিব বিয়ে করেছেন। গুলশানের একটি বাড়িতে তারা একসাথে থাকছেন। যদিও বিষয়টির সত্যতা এখনো জানা যায়নি। তবে মঙ্গলবার মেহজাবিন ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ‘রেস্ট ইন পিস ইয়োলো জার্নালিজম’। 

প্রভাতী খবর ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  12:36 AM