শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি: তথ্যমন্ত্রী

#
news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। এ উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন আন্তর্জাতিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা। মিশরের শারম আল শাইখ নগগরীতে চলমান ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে মূল সম্মেলনের পাশাপাশি বুধবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নে বিদ্যুৎ বিভাগ আয়োজিত 'টেকসই জ্বালানি খাতের জন্য নবায়নযোগ্য জ্বালানি: প্রেক্ষিত বৈশ্বিক জ্বালানি সংকট' সেশনে প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান এ কথা বলেন।

বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেল মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি বিশেষ অতিথি, ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের মহাপরিচালক ড. অজয় মাথুর এবং জিআইজেডের শক্তি বিশেষজ্ঞ মার্টিন লিয়াম্বাই প্যানেলিস্ট হিসেবে সেশনে যোগ দেন। এ দিন বিকেলে 'প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি গবেষণা প্রকল্পের সূচনা: দক্ষিণ বিশ্বের ক্ষতিপূরণ সক্ষমতা বৃদ্ধি' শীর্ষক সেশনেও প্রধান অতিথির বক্তৃতা দেন পরিবেশ রসায়নে পিএইচডি হাছান মাহমুদ।  

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা চিহ্নিত করা ও তা পূরণের জন্য অভিযোজন ও প্রশমনের সুনির্দিষ্ট পন্থা এখনো নিরূপিত হয়নি। তবে এবারের জলবায়ু সম্মেলনে এ বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে, যা আশাব্যঞ্জক। পরিবেশবিদ ড. সেলিম উল হকের সঞ্চালনায় পরিবেশ বিশেষজ্ঞ ড. নিজাম আর খান, ড. ভীম অধিকারী এবং নেপালের প্রধানমন্ত্রীর পরিবেশ উপদেষ্টা মাধব কার্কি প্রমুখ সেশনে বক্তব্য রাখেন।

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  9:52 PM