শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন: রুশ দূতাবাস

#
news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ নেতাদের সম্মেলনে যোগ দিচ্ছেন না। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালি দ্বীপে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ায় মস্কোর দূতাবাস বৃহস্পতিবার এএফপি’কে এ কথা জানিয়েছে। দূতাবাসের প্রটোকল প্রধান উলিয়া তমস্কায়া বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ সম্মেলনে মস্কোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।’ তিনি বলেছেন, পুতিনের সম্মেলনে যোগদান এখনো নিশ্চিত নয়, তবে তিনি ভার্চ্যুয়ালী যোগ দিতে পারেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন এ সম্মেলনে পুতিন অংশগ্রহণ করলেও সেখানে তার সাথে সাক্ষাত করার কোন ইচ্ছে নেই। তিনি পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন। মস্কো তাদের ইউক্রেন আগ্রাসনে ক্ষতির মুখে পড়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করলো। এক্ষেত্রে কয়েক সপ্তাহ ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে ক্রেমলিন ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে পশ্চিমা বিশ্বের নিন্দা থেকে নিজেদের রক্ষার চেষ্টা করে যাচ্ছে। রাশিয়া বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে তাদের সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেয়। সেখানে কিয়েভের পাল্টা অভিযানের মুখে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। বালি সম্মেলনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে অবহিত অপর একটি সূত্র নিশ্চিত করেছে যে, জি-২০ সম্মেলনে ল্যাভরভ পুতিনের প্রতিনিধিত্ব করবেন।

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  10:12 PM