শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

রোববার থেকে মিরপুর রুটে ৩০ বাসে ই-টিকেটিং

#
news image

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, রোববার (১৩ নভেম্বর) থেকে রাজধানীর মিরপুর রুটে ৩০ কোম্পানির বাস ই-টিকেটিংয়ের অধীনে চলবে। এছাড়া ঢাকার সব গাড়ি আগামী ৩১ জানুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে বলেও জানান তিনি। শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গণপরিবহনে ই-টিকেটিং পদ্ধতি চালুর বিষয়ে এনায়েত উল্লাহ বলেন, ‘১৩ নভেম্বর থেকে মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানি ই-টিকেটিংয়ের আওতায় আসবে এবং ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়িতে ই-টিকেটিং চালু করা হবে। ’ এসময় তিনি জানান, ঢাকার ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে।

ই-টিকেটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে মন্তব্য করে ঢাকা পরিবহন মালিকদের এ নেতা বলেন, ই-টিকেটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবে। যত্রতত্র গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, দপ্তর সম্পাদক সামদানী খন্দকার।

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২২,  10:17 PM