শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়া, ২১ আগস্টের তারেক: কাদের

#
news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকুন। ডিসেম্বরে খেলা হবে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে উদ্বোধকের বক্তব্যে তিনি একথা বলেন।  

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল। শুধু তাই নয়, ১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ও ২১ আগস্টে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান। ফরিদপুরে আমরা বিএনপির অবস্থা দেখেছি, সেখানে শুধু টাকা ওড়ে, আকাশে বাতাসে ওড়ে। কারণ সেখানে মনোনয়ন বাণিজ্য হচ্ছে। বস্তায় বস্তায় টাকা ‍নিচ্ছে।  

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রধান বক্তা মাহবুব উল আলম হানিফ, এমপি।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।  

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  12:25 AM