শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে সিনেট

#
news image

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলে জো বাইডেনের ডেমোক্রেট দল নেভাদায় জয় পেয়েছে। ডেমোক্রেটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাটল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এ জয়ের মধ্যদিয়েই সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেট দল।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেটে রিপাবলকিানরা পেয়েছে ৪৯ আসন এবং ডেমোক্রেটরা পেয়েছে ৫০ আসন। তবে ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে দরকার ৫১টি আসন। আগামী ৬ ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে রিপাবলিকানরা জিতে গিয়ে আসন প্রাপ্তি ৫০-৫০ হলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ভোট নিয়ে সিনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্রেটরা।

এদিকে নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলকিানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছে ২১১টি আসন। আর ডেমোক্রেটরা পেয়েছে ২০৩টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার ২১৮টি আসন। মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলের জন্যে প্রত্যাখানের সুর থাকে। কিন্তু এবারের নির্বাচনে ব্যাপকভাবে রিপাবলিকান দলের লাল ঢেউ (রিপাবলিকানদের পক্ষে ব্যাপক সমর্থন) ছড়িয়ে পড়ার ধারনা দেয়া হলেও বাস্তবে তা ঘটেনি। ভোটে জেতা নিয়ে উভয় দলেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

এদিকে প্রতিনিধি পরিষদেও জেতার আশা ছাড়ছে না বাইডেন শিবির। কারণ রিপাবলিকানরা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে বাইডেনের কর্মসূচি বাস্তবায়নে বেগ পেতে হবে বলে আশংকা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  9:46 PM