শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকান্ড

#
news image

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুনবাজার এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে শনিবার রাত দেড়টার দিকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোনাবাড়ী নতুনবাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সেলিম মিয়ার মালিকানাধীন একটি বিশাল ঝুট গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে পৌনে ৬ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঝুট গুদামে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট মালামাল ছিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, একটি বিশাল ঝুট গুদামে আগুন লেগে ঝুট মালামাল ও গুদাম পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  9:48 PM