শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ধূমপান ছাড়তে যা করবেন

#
news image

অনেক চেষ্টা করে আপনি ধূমপান ছাড়তে পারছেন না? বন্ধু মহলে বা অফিসের সহকর্মী, এমনকী চিকিৎসকের বারণও উড়িয়ে দিয়ে সুখটান দিয়ে চলেছেন। দীর্ঘদিন ধূমপান করার ফলে শরীরে তো রোগব্যধি বাসা বেঁধেছে।

যতটুকু ক্ষতি করার, তা করে চলেছে ওই তামাক। তাই এখনি রাশ টানুন, নাহলে আপনাকে ক্যানসার, হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার মতো বিভিন্ন রোগে পড়তে হবে। তাই চলুন ধূমপান থেকে নিজেকে রক্ষা করি।

** ধূমপান করার ইচ্ছা হলে কিছুটা জোয়ান মুখে পুরে নিন। আয়ুর্বেদ শাস্ত্রানুযায়ী ধূপপানের আসক্তি কমাতে জোয়ান দারুণ উপকারী।

**শুকনো আমলকি চিবনোও তামাক সেবনের অভ্যাস ছাড়ানোর ভালো উপায়। আমলকি শুকিয়ে রাখতে হবে, যখনই ধূমপান করতে ইচ্ছা করবে, তখনই আমলকি মুখে নিয়ে চিবিয়ে খেতে হবে।

**আয়ুর্বেদ শাস্ত্রে নানা রোগব্যাধি দূর করতে আমলকি, হরিতকি ও বহেরার মিশেলে তৈরি ত্রিফলার জুড়ি মেলা ভার। প্রতিরাতে এক চা-চামচ ত্রিফলার গুড়া মেশানো হালকা পানি পান করলে শরীরের বিভিন্ন অংশে জমে থাকা তামাক বেরিয়ে যাবে। শুধু তা-ই নয়, এই পন্থা মানলে ধূমপানের আসক্তিও কমে।

**তামাক সেবনের ইচ্ছা হলে ভেষজ চায়ে চুমুক দেওয়া যেতেই পারে। জটামাংসী ও অশ্বগন্ধা নামক ভেষজের গুড়া দিয়ে তৈরি চা মাঝেমাঝেই খাওয়ার অভ্যাস করুন। এই পানীয় ধূমপানের আসক্তি কমাতে সাহায্য করে।

**আদায় ভালো মাত্রায় সালফার যৌগ থাকে। নিয়মিত আদা চিবিয়ে খাওয়া অভ্যাস ধূমপানের আসক্তি কমাতে সাহায্য করে। ছোট ছোট টুকরো করে লেবুর রসে আদা কুচি বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সামান্য গোলমরিচ ছড়িয়ে একটি কাচের পাত্রে ভরে রাখুন। ধূমপানের ইচ্ছা করলেই এই আদার টুকরোগুলো মুখে নিন, আসক্তি কমবে।

** ধূমপান ছাড়ার জন্য যোগাসন, প্রাণায়াম, মেডিটেশন, গান শোনা, প্রভৃতি অভ্যাস করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিয়মিত শরীরচর্চা করলে এটা ত্যাগ করা সম্ভব।

প্রভাতী খবর ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  11:40 PM