শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

প্রবাসী কল্যাণমন্ত্রীর সাথে সৌদির স্বরাষ্ট্র উপ-মন্ত্রীর বৈঠক

#
news image

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড.নাসের বিন আবদুলাজিজ আল দাউদের এক বৈঠক আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও  বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান উপস্থিত ছিলেন। বৈঠকে তাঁরা সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, শ্রম আইন, কর্মীদের সার্বিক সুরক্ষা, দায়িত্ব- কর্তব্য ও অধিকার নিয়ে আলোচনা করেন। এছাড়াও বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের ভিসা জটিলতা, সৌদি আরবে গিয়ে কর্মীদের কাজ না পাওয়ার বিষয় এবং সৌদি আরবে অবস্থানরত মহিলা গৃহকর্মীদের সুরক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল। তারা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকান্ডে দক্ষতা ও সফলতার সাথে অবদান রাখছে। এছাড়াও বাংলাদেশী কর্মীদের দক্ষতার মান-উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও তিনি  সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীকে অবহিত করেন।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  1:15 AM