শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

কানাডার রাষ্ট্রদূতের সাথে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

#
news image

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে কানাডার হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে আমাদের যে মানবাধিকার পরিস্থিতি, আগামী নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ইত্যাদি সব বিষয়ে আলাপ হয়েছে সার্বিকভাবে। আমরা ভালো আলোচনা করেছি।

“কানাডা মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয়। কানাডাসহ কয়েকটা দেশ এগুলোতে দৃঢ় অবস্থান নেয় সবসময়। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময়.. তাদের ও্য়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যেটা, বাংলাদেশ সরকারকে বাইলেটারেলি বলে আসছে যে, এখানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।”

মানবাধিকার বিষয়ে কানাডার প্রতিক্রিয়ার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, “কানাডার পক্ষ থেকে কনসার্ন তো আছেই। স্বাভাবিক।

“বাংলাদেশের জনগণের যেরকম কনসার্ন আছে, সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো, মাল্টিলেটারেল বডি এবং মানবাধিকার সংস্থা সবার যেমন কনসার্ন আছে, তাদেরও (কানাডা) তো কনসার্ন থাকা… বিশেষ করে মানবাধিকারের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি, গণতন্ত্রের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি।”

নির্বাচন নিয়ে বিএনপি কী বলেছে- প্রশ্নে আমীর খসরু বলের, “ভেতরে কী আলোচনা হয়েছে, সেটা এখানে বলতে পারব না। এটা আপনারা বুঝতেই পারছেন।”

বাংলাদেশের জন্য কানাডার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা সবাই জানি, বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্কটা ডাইভারসিফাইড একটা সম্পর্ক।”

নিজে বাণিজ্যমন্ত্রী থাকাকালে কানাডায় রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আদায়ের বিষয়টি তুলে ধরে আমীর খসরু বলেন, “আমাদের বড় একটা রপ্তানির জায়গা কানাডা। আমদানির জন্য বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা। আমাদের মূল কিছু জিনিস যেমন গম, ডাল, ডাল জাতীয় খাদ্যদ্রব্য, যার একটা বড় অংশ কানাডা থেকে আমাদের দেশে আসে।”

এখন বাংলাদেশের শিক্ষার্থীদের কানাডাকে বেছে নেওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন,  

“সেখানে বাংলাদেশের একটা বড় অংশ দীর্ঘদিন বসবাস করে আসছে, কানাডার আর্থ-সামাজিক ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে।”

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  12:34 AM