শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ক্ষমতার মোহ আ'লীগের নেই, জনগণ চাইলে থাকবো: কাদের

#
news image

ক্ষমতার মোহে বিএনপি হারানো হাওয়া ভবন ফিরে পেতে চায় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার কোনো মোহ নেই, জনগণ চাইলে ক্ষমতায় থাকবে না হয় থাকবে না।

আওয়ামী লীগ নয়, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ ঈর্ষান্বিত’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসুন, তখন দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি।

তিনি দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নেতাদের ফেসবুকে প্রচার-প্রচারণা বাড়ানোর নির্দেশনা দিয়ে বলেন, বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে তার জবাব দিতে হবে।

‘দেশে গণতন্ত্র নেই’- বিএনপি মহাসচিবের এ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসন্ন সম্মেলনের ঘোষণাপত্র উপ-কমিটির সভায় যোগ দেন। এসময় ঘোষণাপত্র উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  1:12 AM