শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

বাংলাদেশ হয়ে ভারতের প্রমোদতরী চলাচলের প্রস্তাব

#
news image

ভারতের উত্তরপ্রদেশের বেনারস থেকে পাটনা, পাটনা থেকে  ঢাকা হয়ে ভারতের উত্তরপূর্বের রাজ্য আসামের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল প্রমোদতরী চালানোর প্রস্তাব দিয়েছে ভারত সরকার। অভ্যন্তরীণ নৌপথ যোগাযোগ বাড়াতেই এ উদ্যোগ ভারতের কেন্দ্রীয় সরকারের ।

আগামী বছর এই পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন এবং জলপথ মন্ত্রণালয়। প্রমোদতরীটির নাম দেওয়া হয়েছে ‘গঙ্গা বিলাস’। দৈর্ঘ্য ৬২ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ১২ দশমিক ৮ মিটার।

প্রমোদতরীতে পর্যটকদের সব ধরনের সুবিধা থাকবে। টিকিটের মূল্য নির্ধারণে ভারতের কেন্দ্রীয় সরকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলেও জানিয়েছেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

প্রস্তাবিত সূচি অনুযায়ী প্রমোদতরীটি আগামী বছরের ১০ জানুয়ারি বেনারস থেকে যাত্রা শুরু করে গাজীপুর, বক্সার হয়ে ১৭ জানুয়ারি বিহারের রাজধানী পাটনায় পৌঁছাবে। সেখানে একদিন অবস্থান করে মুর্শিদাবাদ হয়ে ২৯ জানুয়ারি কলকাতায় পৌঁছাবে। সেখানে একদিন থাকার পর সুন্দরবন দিয়ে বরিশাল হয়ে ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে।

এরপর আরিচা, টাঙ্গাইল, চিলমারি দিয়ে ভারতের আসামের ধুবড়ী হয়ে ২০ ফেব্রুয়ারি গৌহাটি পৌঁছাবে। সেখান থেকে ২৬ ফেব্রয়ারি মাজুলী ব-দ্বীপ হয়ে ১ মার্চ ডিব্রুগড় যাবে গঙ্গা বিলাস। দীর্ঘতম নদী যাত্রায় প্রমোদতরীটি ভারত-বাংলাদেশের ২৭টি নদী অতিক্রম করবে। যাত্রাপথে ঐতিহ্যবাহী ও ধর্মীয় স্থানসহ ৫০টিরও বেশি পর্যটনস্থান দেখার সুযোগ পাবেন যাত্রীরা। কোন পথ দিয়ে যাচ্ছে তারজন্য থাকবে উভয় দেশের নদীপথের মানচিত্র।

ভারতের নৌপরিবহন এবং জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, গঙ্গা বিলাস প্রমোদতরী উত্তরপ্রদেশের বেনারস থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে ৫০ দিনে। পরে কলকাতা হয়ে প্রমোদতরীটি বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশের প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও বঙ্গোপসাগর দিয়ে ভারত-বাংলাদেশ প্রোটোকল অনুযায়ী বাংলাদেশে চলাচল করবে। একইভাবে প্রমোদতরীটি ভারতীয় ভেসেল অ্যাক্ট অনুযায়ী রাজ্য জুড়ে নির্বিঘ্নে চলাচলের জন্য একটি জাতীয় পারমিট থাকবে। এটি হবে বিশ্বের বৃহত্তম নদীযাত্রা।

বেনারস থেকে ডিব্রুগড় রুটের প্রমোদতরীটি একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চালানো হবে। কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ জলপথ ‘অথরিটি অব ইন্ডিয়া’উদ্যোগে ‘অন্তরা লাক্সারি রিভার ক্রুজ’ এবং ‘জেএম বাক্সি রিভার ক্রুজ’ একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রমোদতরীর ভাড়া কত হবে তা নির্ধারণ করবে অপারেটররা।

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  2:01 AM