শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

‘রুস্তম নাপিত’ নাটকে মিশু ও তাসনুভা

#
news image

বিহারী পট্টির ডাকসাইটে নাপিত রুস্তম। আর তার বাতিক হলো সর্বদা চুল দাঁড়ি কাটা। মানে লম্বা লম্বা চুল এবং দাঁড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই। কোনো না কোনো উপায়ে সে তার চুলদাঁড়ি কেটে দিবেই দিবে। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। অন্যদিকে মোতালেবের গ্রামের বাড়ির মেয়ে পারুল। অনেক সুন্দরী এই মেয়েকে দেখেন রুস্তম। পারুল চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। পরীর মতো এই সুন্দরী মেয়েকে রুস্তম দেখার পর কাহিনি অন্যদিকে মোড় নেয়। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে এবং ডি ফর ড্র্যামা নামের ইউটিউব চ্যানেলের জন্য এই নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনুভা তিশা। মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। প্রযোজনা করেছেন জিসান ফাহিম। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ। নাটকটি তৈরির সার্বিক তত্ত্বাবধান করেছে দ্যা ডিজিটাল গ্রাউন্ড। ডি ফর ড্র্যামা নামের ইউটিউব চ্যানেলে আগামীকাল বৃহস্পতিবার এই নাটকটি দর্শকরা দেখতে পাবেন।

প্রভাতী খবর ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  11:41 PM