শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

৩ ডিসেম্বরের ছাত্রলীগের সম্মেলন পিছাচ্ছে

#
news image

আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলন হচ্ছে না। এ সম্মেলন পিছিয়ে ৮ ডিসেম্বর হতে পারে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে বের হয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংগঠনের কর্মীদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাতে গিয়েছিলেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক। সেখানে প্রধানমন্ত্রীর কাছে সম্মেলন কয়েকদিন পেছানোর অনুমতি পেয়েছেন বলে জানান ছাত্রলীগের শীর্ষ এক নেতা। ৩ ডিসেম্বর সম্মেলন না হলেও ডিসেম্বরেই সম্মেলন হবে।  

ছাত্রলীগের শীর্ষ এ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর শেষে দেশে ফিরলে তাঁর সময় সাপেক্ষে ডিসেম্বরেই নতুন তারিখ ঘোষণা করা হবে।

তবে এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, আমি ঢাকার বাইরে আছি। এ সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। জানার পরে বলতে পারবো।

সভা সূত্রে জানা যায়, ডিসেম্বরের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সম্মেলনের তারিখ চূড়ান্ত করে দেবেন। সেই তারিখ হতে পারে ৮ ডিসেম্বর।  উল্লেখ্য, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী। নানা অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বরে অব্যাহতি দেওয়া হয় তাদের। ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয় সভাপতি হিসেবে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক হিসেবে লেখক ভট্টাচার্যকে।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যকে ভারমুক্ত করা হয়। জয়-লেখক এরপর দুই বছর দশ মাস ধরে সংগঠনের দায়িত্ব পালন করছেন।

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  3:07 AM