শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

তারেক জিয়ার পাঠানো টাকার বস্তায় ঘুমান ফখরুল: কাদের

#
news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারেক জিয়া দুবাই থেকে টাকার বস্তা পাঠায়, আর সেই টাকার ওপর ঘুমান মির্জা ফখরুল। তবে টাকা ফুরিয়ে গেছে, তাই তাদের গলা নিচু হয়ে গেছে।’ বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘দুবাই থেকে পাঠানো টাকা দিয়েই বিএনপির আন্দোলন চলে। তবে ডিসেম্বরে মাঠে থাকবে আওয়ামী লীগ। প্রতিহত করা হবে তাদের।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘তারেক রহমান জঙ্গিবাদের নেতৃত্ব দিয়েছে, এরা ক্ষমতায় আসলে দেশটাকে আবার দোজখ বানাবে।’

এর আগে, সকাল সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য সেরনিয়াবাত আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বিএনপি ২১ বছরে ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। আর তারাই এখন গণতন্ত্রের কথা বলছে। বিএনপি ফের সংঘটিত হওয়ার চেষ্টা করছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  11:54 PM